সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

‘তিন মোড়ল’ সংস্কৃতিতে পরিবর্তন না এলে উন্নতি সম্ভব নয় : স্মিথ

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : আন্তির্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই নিজেদের প্রতিবছর প্রচুর ম্যাচ খেলে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। সে হিসেবে অন্যান্য দলগুলো তাদের বিপক্ষে খেলার তেমন সুযোগ পায়না। ক্রিকেটের এই ‘তিন মোড়ল’ সংস্কৃতিতে পরিবর্তন না এলে কোনো উন্নতি সম্ভব নয় বলে দাবি করেছেন দক্ষিণ আফ্রিকা সাবেক ক্রিকেটার ও অধিনায়ক গ্রায়েম স্মিথ। এ বিষয়ে আইসিসিকে আরও শক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কিছুদিন আগে করোনা ভাইরাসের শঙ্কায় দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করে দেয় অস্ট্রেলিয়া। যার জন্য ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

এই সমস্যার জন্য আইসিসির কাছে একটি চিঠিও পাঠিয়েছে তারা। সোমবার সাংবাদিকদের সামনে স্মিথ বলেন, ‘সঙ্কটাপন্ন এই মুহূর্তে এমন নেতৃত্বের প্রয়োজন যারা জটিলতা বোঝে। আগামী ১০ বছরে কেবল তিনটি দেশই একে অপরের বিপক্ষে খেলবে, আমার মতে বিশ্ব ক্রিকেট এমনটা চায় না। কীভাবে খেলাটির উন্নতি হবে?’ স্মিথ আরও বলেন, এমন চলতে থাকলে, টি-টোয়েন্টি লিগগুলোর প্রভাব বেড়ে যাবে। সেগুলো এত বড় হয়ে যাবে যে হয়তো বাকি সদস্য দেশগুলো খুব কম কিংবা কোনো আন্তর্জাতিক ম্যাচই পাবে না।

আইসিসির নেতৃত্বে যারা আছেন তাদের এখনই এই জায়গায়গুলোর নজর দেওয়ার আহ্বান জানিয়ে স্মিথ নলেন, আট বছরে সম্ভাব্য আটটি আইসিসি টুর্নামেন্ট, বর্ধিত আইপিএল এবং পঞ্জিকায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্যের কারণে এফটিপি বিশাল চ্যালেঞ্জের সম্মুখীন হবে। বাকি সদস্য দেশগুলোর জন্য যা চ্যালেঞ্জিং। অন্য সদস্য, যারা ভালো কিছু ম্যাচের আশায় থাকে, আমাদের মতো তাদের ওপরও চাপ বেড়ে যায়।


আরোও অন্যান্য খবর
Paris