সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

আইপিএলে নাম পরিবর্তন করল পাঞ্জাব

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : অভ্যন্তরীণ অস্থিরতায় খুব বেশি সাফল্য পায়নি আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাব। ১৩ মৌসুমে তাদের সর্বোচ্চ সাফল বলতে দুবার প্লে অফে জায়গা করে নেওয়া! তাও সর্বশেষ ২০১৪ সালে। এই অবস্থায় দলটির মাঝে নতুনের ঢেউ বইয়ে দিতে নাম বদলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এখন থেকে এর নাম হবে পাঞ্জাব কিংস! দলটির মালিকানায় রয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা, নেস ওয়াদিয়া, কর্ন পল ও মোহিত বর্মণ। নাম বদলের পাশাপাশি তারা এর লোগোও পরিবর্তন করছেন। যার উন্মোচন হবে কাল বুধবার।

মূলত দলটিকে নতুন করে সবার সামনে নিয়ে আসার কৌশল হিসেবে এমনটি করেছে কর্তৃপক্ষ। মোহিত বর্মণ, যিনি ভারতের ডাবর গ্রুপের ভাইস চেয়ারম্যান বলেছেন, নতুন নামকরণের বিষয়টি তারা এক বছর ধরেই পরিকল্পনা করছিলেন। আর সেটি করতে তারা জরিপের পথেও হেঁটেছেন। অবশ্য আর কয়দিন পরেই অনুষ্ঠিত হবে আইপিএল নিলাম। সেখানে খেলোয়াড় কেনার জন্য যে কয়টি দলের সমৃদ্ধ ভাণ্ডার রয়েছে। এদের মধ্যে তারা অন্যতম। দলের খালি জায়গা পূরণের জন্য পাঞ্জাবের হাতে রয়েছে ৫৩.৯ কোটি রুপি!


আরোও অন্যান্য খবর
Paris