সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

আবারো বিশ্বকাপ বিজয়ী নায়ককে হারাল আর্জেন্টিনা

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য লিওপোলদো লুক আর নেই। সাবেক সতীর্থ দিয়েগো মারাদোনার মৃত্যুর তিন মাসের মাথায় চলে গেলেন তিনি। গত সোমবার মারা যান গোফওয়ালা স্ট্রাইকার লুক। এ দিনই তার মৃত্যুর খবর এক বিবৃতিতে জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দেশটির গণমাধ্যমের খবর, গত বড়দিন ও ইংরেজি নববর্ষের উৎসবকালীন সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭১ বছর বয়সী লুক। এরপর আর পুরোপুরি সেরে ওঠেননি তিনি।

১৯৭৮ বিশ্বকাপে চার গোল করেছিলেন লুক, দানিয়েল বেরতোনি ও মারিও কেম্পেসের সঙ্গে গড়ে তুলেছিলেন এক ভয়ঙ্কর আক্রমণভাগ। হাঙ্গেরির বিপক্ষে ২-১ ব্যবধানে স্বাগতিকদের প্রথম জয়ের ম্যাচে প্রথম গোলটি করেছিলেন লুক। পেরুর বিপক্ষে ৬-০ গোলের যে জয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা, সেই ম্যাচে লুক করেছিলেন জোড়া গোল। ক্লাব ফুটবলে লুক পুরোটা সময় খেলেছেন লাতিন আমেরিকায়। রোজারিও সেন্ত্রাল, রিভার প্লেট ও রেসিং ছাড়া আরও অনেক ক্লাবে খেলেছেন তিনি। খেলেছেন ব্রাজিলের দল সান্তোস ও মেক্সিকোর দল দেপোর্তিভো তাম্পিকোতেও।


আরোও অন্যান্য খবর
Paris