সর্বশেষ সংবাদ
‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার রাজশাহীর আমের বাজারে জমজমাট বেচাকেনা, ব্যস্ত চাষি-ব্যবসায়ীরা

রোগি কল্যাণ সমিতির ১৪তম বার্ষিক সভা

Paris
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার : রোগি কল্যাণ সমিতি রাজশাহীর ১৪তম বার্ষিক সাধারণ সভা রোববার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। হাসপাতাল সমাজসেবা কার্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও রোগি কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ। উপস্থিত ছিলেন রোগি কল্যাণ সমিতি কার্যকরী কমিটির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার বি.কে দাম। রোগি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ড. হামিদুল ইসলাম বিগত অর্থ বছরের আয়-ব্যায় এবং রোগি কল্যাণ সমিতির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। তিনি আরো বলেন, প্রতিমাসে যে পরিমান অর্থের প্রয়োজন হয় তা পাওয়া যাচ্ছে না। আগামীতে আরো বেশী রোগির সেবা করার লক্ষে আজীবন সদস্যদের আরো বেশী করে টাকা প্রদান এবং আরো সদস্য সংগ্রহ করার কথা বলেন। সেইসাথে রোগিদের সেবা করার লক্ষে জনবল বৃদ্ধির জন্য পরিচালক এর নিকট অনুরোধ করেন তিনি। সভার সভাপতি রোগি কল্যাণ সমিতির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, রোগি কল্যাণ সমিতি রোগিদের কল্যাণে কাজ করে যাচ্ছে। কমিটির সদস্যরা সততার সাথে বিশেষ করে সাধারণ সম্পাদক ড. হামিদুল ইসলাম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হামিদুল সর্বদা তাঁর সাথে যোগাযোগ রাখেন বলে উল্লেখ করেন তিনি। সভাপতি আজীবন সদস্যদের বাৎসরিক অনুদান বাড়িয়ে দেয়ার আহ্বান জানান। সেইসাথে সাধারণ সদস্যদের অনুদানের টাকা বৃদ্ধি করার বিষয়ে পরামর্শ দেন। তিনি আরো বলেন, রোগি কল্যাণ সমিতির মাধ্যমে পরিচয়হীন রোগিদের চিকিৎসা ও তাদের ঠিকানা খুঁজে বের করে পরিবারের নিকট তুলে দেয়ারও কাজ করছে। এই কাজ আরো সুন্দরভাবে চলমান রাখতে সমাজের বৃত্তবানদের এগিয়ে আহ্বান জানান তিনি। কোষাধ্যক্ষ রেজাউল করিম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদস্য সৈয়দ মোস্তাক হাসানসহ কমিটির অন্যান্য সদস্য ও আজীবন সদস্যবৃন্দ। উপস্থিত সদস্যবৃন্দ রোগিদের সেবায় নানাবিধ পরামর্শ দেন।


আরোও অন্যান্য খবর
Paris