সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

সেরেনা-ওসাকা সেমি-ফাইনালে মুখোমুখি

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : অস্ট্রেলিয়ান ওপেনে দারুণ ছন্দে এগিয়ে চলেছেন টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়ার মিশনে থাকা সেরেনা উইলিয়ামস। দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে উড়িয়ে সেমি-ফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের এই তারকা। মেলবোর্নে মঙ্গলবার রোমানিয়ান তারকা হালেপকে ৬-৩, ৬-৩ গেমে হারান প্রতিযোগিতার সাতবারের চ্যাম্পিয়ন সেরেনা। ম্যাচজুড়ে দুর্দান্ত খেলা সেরেনা নিজের পারফরম্যান্স বেশ খুশি।

“আমার মনে হয়, এই টুর্নামেন্টে এটাই আমার সেরা পারফরম্যান্স।” ফাইনালে ওঠার লড়াইয়ে তার প্রতিপক্ষ তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী তৃতীয় বাছাই নাওমি ওসাকা। একই দিনে মাত্র ৬৬ মিনিটে তাইওয়ানের সে সু-ওয়েকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দেন জাপানের ২৩ বছর বয়সী ওসাকা। ২০১৮ ইউএস ওপেনের ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন সেরেনা ও ওসাকা। সেই ম্যাচে জিতে ওসাকা পেয়েছিলেন ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ।


আরোও অন্যান্য খবর
Paris