২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

লঙ্কায় বিশাল ব্যবধানে জয় পেলো বাঘিনীরা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩২ অপরাহ্ণ | বিভাগ: খেলার খবর
লঙ্কায় বিশাল ব্যবধানে জয় পেলো বাঘিনীরা
বিজ্ঞাপন

লঙ্কায় বাংলাদেশের জয়রথ চলছেই। প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক মেয়েদের ৭ উইকেটের ব্যবধানে হারানোর পর এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও আসন্ন নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামীমা সুলতানারাও। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) কলম্বোর পি সারা ওভালে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে এক ফিফটিতে ৬ উইকেটে ১৬৪ রানের বড় সংগ্রহ পায় টাইগ্রেসরা। জবাবে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক মেয়েরা। দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে জয়ের পর পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল রোববার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কল্টসে।-এফএনএস

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন