৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণসভা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী জেলা পুলিশের বিশেষ কল্যাণসভা
বিজ্ঞাপন

রুবেল সরকার : মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী জেলা পুলিশ লাইনসের ড্রিলশেডে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণসভা। এ সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আলমগীর রহমান এবং সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান। এ সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মো: রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার (গোদাগাড়ী সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার ( ডিএসবি) রেজাউল কবীর খান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সরদার মোঃ মজনু-সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ। এ সভায় পুলিশ সদস্যবৃন্দের বক্তব্য ডিআইজি মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের দাবী পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন