৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে বেতন বৈষম্য নিরসনে অডিট কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি পালন

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩০ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহীতে বেতন বৈষম্য নিরসনে অডিট কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি পালন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : গত তিন দিন দরে দুই ধরনের বেতন বৈষম্য নিরসন এবং দশম গ্রেড বাস্তবায়ন চেয়ে দেশজুড়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এর অধীনে রাজশাহী ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস্ (ডিসিএস)-এর কর্মকর্তারা। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাজশাহী ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, রাজশাহী বিভাগ এর কার্যালয়ের চত্বরে এ কর্মসূচি পালন করেন। অডিটর জানান, আমাদের সারা দেশের বিভাগ, জেলা ও উপজেলার হিসাবরক্ষন অফিসের অডিটররাও কর্মবিরতি ও আবস্থান কর্মসূচি পালন করেছন। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। বৈষম্যমূলক অডিট এন্ড একাউন্টস ডিপার্টমেন্ট গড়তে উচ্চ আদালতের রায় এবং আইন উপদেষ্টার ইতিবাচক মতামতের প্রেক্ষিতে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর হতে অডিটর-১০ গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছেন অডিটররা।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন