৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ‘বিজয়-২৪’ উদ্বোধন

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ৮:৩৪ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে ‘বিজয়-২৪’ উদ্বোধন
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্যোগে নির্দিষ্ট একটি স্থানকে ‘বিজয়-২৪’ নামকরণ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশের অন্যান্যস্থানের মতো রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সীমানাপ্রাচীরগুলোতে বিভিন্ন ধরনের রং দিয়ে চিত্রাঙ্কন করে শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতিমুক্ত করার উদ্দেশ্যে একটি ঘোষণাও দেন তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অসংখ্য শিক্ষার্থীর তাজাপ্রাণের বিনিময়ে অর্জিত নতুন এই স্বাধীনতা ও বিজয়কে চিরস্বরণীয় করে রাখার জন্য রবিবার (১৮ আগস্ট) সকালে ক্যাম্পাসের মূল ভবনের নিচতলার একটি স্থানকে ‘বিজয়-২৪’ নামে নামকরণ করেন শিক্ষার্থীরা। এতোদিন স্থানটি ছাত্রলীগের রাজনৈতিক টেন্ড হিসেবে ব্যবহৃত হতো বলে জানায় শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে ফিতা কেটে বিজয়-২৪ উদ্বোধন করেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী পিয়ারুল ইসলাম পায়েল, একই বিভাগের রেদওয়ানুল হক, ইলেক্ট্রনিক্স টেকনোলজি বিভাগের ৮ম পর্বে শিক্ষার্থী সাগর, কম্পিউটার টেকনোলজি বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী রোহান, মেকাট্রনিক্স টেকনোলজি বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী সুদীপ্ত হালদার, ইলেক্ট্রনিক্স টেকনোলজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী লাবিব সহ প্রমূখ্য। বিজয়-২৪ উদ্বোধন শেষে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক দেয়ালে অঙ্কিত ক্যালিওগ্রাফিগুলো ঘুরে দেখেন। এবং সেগুলোর ভূয়সী প্রশংসা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন