শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আউচপাড়ায় মহিলা লীগের সম্মেলনে সভাপতি সালমা সম্পাদক নুরুন নাহার

Paris
Update : বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ৫নং আউচপাড়া ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন মহিলা লীগের আয়োজনে মঙ্গলবার বিকেল ৩ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা লীগের সভাপতি সালমা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুন নাহার বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার স্বপক্ষের সংগঠন। দেশের মানুষের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর কারণে দেশের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছে।

এক সময় বাগমারায় ভয়ে লোকজন বাড়ির বাহিরে হতে পারেনি। সেখানে সবাই স্বাধীন ভাবে চলাচল করতে পারছে। সেই সাথে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে সুন্দরভাবে কাজ করে যাচ্ছে মহিলা আওয়ামী লীগ। প্রতিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত দলীয় প্রার্থীকে বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করছে মহিলা লীগ। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। আউচপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের উর্বর ভূমিতে পরিনত হয়েছে।

শক্তিশালী হয়েছে মহিলা লীগের সংগঠন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুরুষের পাশাপাশি মহিলাদের ভূমিকা রয়েছে ব্যাপক। জননেত্রী শেখ হাসিনা মহিলাদের জন্য বিভিন্ন প্রকার ভাতা সহ সুযোগ সুবিধা প্রদান করছেন। মহিলা আ’লীগের ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সুসংগঠিত করা হচ্ছে। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের আহ্বান জানান। দলের স্বার্থে মহিলা লীগের কমিটি ঘোষনা করতে হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন।

এ সময় উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইচাহাক আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আল মামুন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আ’লীগ নেতা জাবেদ আলী প্রমুখ। প্রথম অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে সালমা বেগমকে সভাপতি এবং নুরুন নাহার বেগমকে সাধারণ সম্পাদক করে আউচপাড়া ইউনিয়ন মহিলা লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের সদস্য সহ মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris