৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শাহমখদুম থানার দায়িত্বে ফিরলেন পুলিশ সদস্যরা

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৪, ৭:২২ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
শাহমখদুম থানার দায়িত্বে ফিরলেন পুলিশ সদস্যরা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষার্ধে এসে দেশের পরিস্থিতি পুরোটাই চলে যায় আন্দোলনকারিদের নিয়ন্ত্রণে। দেশের বিভিন্ন স্থানের থানা ও পুলিশ ফাঁড়িগুলো দুর্বৃত্তদের হামলার স্বীকার হয়। লুটপাট হয় বিভিন্ন থানার অস্ত্র। দুস্কৃতিকারিদের হামলায় নিহত হন অনেক পুলিশ সদস্য। এই ভয়াবহ পরিস্থিতিতে দেশের সকল থানা থেকে পুলিশ সদস্যরা কর্মবিরতীতে যান। আওয়ামী সরকার সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে বাধ্য হন দেশ ত্যাগে।
নিজেদের জানমালের নিরাপত্তার দাবিতে পুলিশের মাঝে শুরু হয় ১১ দফা নিয়ে আন্দোলন। গত ৮ আগস্ট দেশে অন্তর্বর্তীকালিন সরকার শপথ নেবার পর পুলিশবাহিনীকে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয় সংশ্লিষ্ট দপ্তর থেকে। তারই ধারবাহিকতায় শুক্রবার (৯ আগস্ট) আরএমপি’র শাহমখদুম থানায় যোগদান করেন পুলিশ কর্মকর্তা সহ অন্যান্য সদস্যরা। বিকেল পাঁচটা নাগাদ একে থানায় আসেন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
জানতে চাইলে থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন জানান, আজ (৯ আগস্ট) থানাতে আমরা পুণরায় যোগদান করলাম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা দেশ ও মানুষের নিরাপত্তার স্বার্থে অনিরাপদ অবস্থা বিরাজমান থাকা সত্বেও আমরা যোগদান করলাম। থানাতে কয়েক সিফটে দায়িত্ব পালন করছে সেনাবাহিনীর সদস্যরা। দেশের স্বাভাবিক অবস্থা না ফেরা পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা থানাগুলোতে দায়িত্ব পালন করবেন বলে জানান দায়িত্বরত সেনাসদস্য ও কর্মকর্তারা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন