রাসিকের অগ্রণী ব্যাংকের তালা ভাঙ্গলো কে? সম্পদ রক্ষার্থে পাহারায় শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার : দেশের চলমান অস্থিরতার মধ্যে দেশের বিভিন্নস্থানে চলছে লুটতরাজ। তারই ধারাবাহিকতায় বিভাগীয় শহর রাজশাহীতেও জ¦ালাও পোড়াও, ভাংচুর ও লুটতরাজের মতো অপকর্ম চলেছে বেশ কয়েকদিন ধরে। শহরে চলমান অস্থিরতা, ভাংচুর ও লুটতরাজ ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা নেমেছেন মাঠে। নগরীর বিভিন্ন স্থাপনা ও জানমালের রক্ষার্থে নিরাপত্তা বেষ্টনির মতো পাহারায় রয়েছে।
শিক্ষার্থী ও রাজশাহীর সমন্বয়ক তাহাস নূর আদীর নেতৃত্বে আল মামুন, নাসিমা, তপু, লাইসা, তানিয়া, সাব্বির, স্নেহাসহ প্রায় চল্লিশ জনের মতো শিক্ষার্থী নগর ভবনের মতো গুরুত্বপূর্ন সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে গতকাল বুধবার (৭ আগস্ট) সকাল থেকে নগর ভবনে অবস্থান করছেন।
শিক্ষার্থীদের দেয়া তথ্যানুযায়ী, গত মঙ্গলবার (৬ আগস্ট) রাতেও রাজশাহী সিটি করপোরেশনের নিচতলায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান ফটকের তালাগুলো সুরক্ষিত ছিল। কিন্তু আজ বুধবার (৭ আগস্ট) সকালে এসে সেই তালাগুলো ভাঙ্গাবস্থায় পাওয়া গেছে। কে বা কাহারা ব্যাংকের তালা ভেঙ্গে টাকা চুরি ও লুটপাটের অপচেষ্টা করেছে সেটা এই মুহুর্তে বলা যাচ্ছেনা। বিষয়টি সত্যি খুব লজ্জাজনক ও ঘৃর্ণিত। এমন ধরণের অপকর্ম ঠেকাতে আমরা আজ সারাদিন এখানে পাহারা দিচ্ছি। দুটো নতুন তালা কিনে ব্যাংকের গেটে লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। নগর ভবনে পাহাড়ায় অবস্থানরত শিক্ষার্থীদের কাছে এসেছিলেন কয়েকজন কাউন্সিলর ও রাজনৈতিক ব্যক্তি। কিন্তু তাঁদের কোন প্রকার সহোযোগিতা তারা নেবে না বলেও সরাসরি জানিয়ে দেন দায়িত্বরত শিক্ষার্থীরা। এদিকে, নগর ভবনের মতো রাজশাহী কেন্দ্রিয় উদ্যান ও চিড়িয়াখানাসহ নভোথিয়েটার সারারাত জেগে পাহাড়া দিচ্ছে শিক্ষার্থীরা। রাসিকের অগ্রণী ব্যাংকের তালা ভাঙ্গলো কে? এমন প্রশ্ন এখন স্থানীয়দের। শিক্ষার্থীরা বলেন, দেশের সম্পদ রক্ষার দায়িত্ব সকলের। কিন্তু সেই দায়িত্ববোধ জনগণের মধ্যে তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছেনা। তাই আমরা নিজ দায়িত্বে মাঠে নেমেছি। দেশের সম্পদ রক্ষার করার কাজে আমরা সর্বদাই সচেষ্ট থাকবো।
