সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

হোয়াইটওয়াশ নিয়ে মুখ খুললেন সাকিব

Paris
Update : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ইনজুরির কারণে উইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে খেলা হয়নি সাকিব আল হাসানের। মাঠের বাইরে বসে আনকোরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সতীর্থদের অসহায় আত্মসমর্পণ করতে দেখেছেন। সাকিববিহীন বাংলাদেশ ঘরের মাঠে ৯ বছর পর উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেয়েছে। ফ্রেন্ডশিপ নামের একটি বেসরকারি সংস্থার শুভেচ্ছাদূত সাকিব সংস্থাটির অনলাইন প্রচারণার সময় দলের পারফর্মেন্স নিয়ে বলেন, ‘ভেবেছিলাম ক্রিকেট নিয়ে কথা বলব না। তবু বলতে হচ্ছে।

যেকোনো খেলাতেই জয়-পরাজয় থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি, সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’ যদিও রোববার ম্যাচ হারের পর মুমিনুল হক বলেছিলেন, গত ২০ বছরে টেস্টে বাংলাদেশের কোনো উন্নতিই হয়নি। নিজেদের সব ব্যর্থতাও তিনি স্বীকার করে নিয়েছিলেন। যথারীতি প্রতিশ্রুতি দিয়েছিলেন সামনের শ্রীলঙ্কা সিরিজে ভালো করার। সে যাই হোক, সাকিবকে আরও একটি সিরিজ মিস করবে বাংলাদেশ। তৃতীয় সন্তান জন্ম উপলক্ষে তিনি আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris