৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিক মেয়রের সাথে মোহনপুর ও পবা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রকাশিত: ৩০ মে ২০২৪, ১০:২১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাসিক মেয়রের সাথে মোহনপুর ও পবা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানের সাক্ষাৎ
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মোহনপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিল বিল্লাহ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এ সময় রাসিক মেয়র তাঁদের মিষ্টিমুখ করান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব আলী খান, মোহনপুর থানা আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী প্রামাণিক, সাবেক চেয়ারম্যান খন্দকার রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান উসমান গণি প্রামানিক, রায়ঘাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গোলাম মোস্তফা। উল্লেখ্য, ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন। বৃহস্পতিবার রাত ৮টায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানবৃন্দ। এ সময় রাসিক মেয়র তাঁদের মিষ্টিমুখ করান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. মো. মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক পল্টু, জেলা যুবলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন, হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা পিন্টু প্রমুখ। উল্লেখ্য, ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।
অপরদিকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু ও আফজাল হোসেন বকুল। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর কাদিরগঞ্জস্থ শহীদ কামারুজ্জামানের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ডাবলু ও বকুল। পুষ্পস্তবক অর্পণ শেষে সময় শহীদ এএইচএম কামারুজ্জামানের রুহের মাগফেরাত কামনা করে দোয়াও করা হয়। এসময়, রাজশাহী মহানগর আ’লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটনসহ পবা ও মোহনপুর উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৯ মে) দ্বিতীয় ধাপে রাজশাহীর দুটি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। তিনি পবার ফারুক হোসেন ডাবলু ও মোহনপুরে আফজাল হোসেন বকুল কে বেসরকারীভাবে বিজয়ী ঘোষনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন