২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী জেলায় তৃতীয়বারের মত শ্রেষ্ঠ ওসি মতিন

প্রকাশিত: ২৭ মে ২০২৪, ৯:০৯ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
রাজশাহী জেলায় তৃতীয়বারের মত শ্রেষ্ঠ ওসি মতিন
বিজ্ঞাপন

গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহী জেলায় তৃতীয়বারের মত শ্রেষ্ঠ ওসি হয়েছে আব্দুল মতিন। মাদক উদ্ধার, মামলার তদন্তে রহষ্য উদঘাটন, ওয়ারেন্টভূক্ত আসামী আটক ও সার্বিক আইনশৃঙ্খলা উন্ননিতে জেলার আটটি থানার মধ্যে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনকে শ্রেষ্ঠত সনদপত্র দেয়া হয়। রোববার মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) আবু সালেহ মোঃ আশরাফুল আলম। ২০২৩ সালের ৩১ অক্টোবর অফিসার ইনচার্জ হিসাবে গোদাগাড়ী মডেল থানায় যোগদান করে আব্দুল মতিন মাদকের বড় চালান,সাজাপ্রাপ্ত আসামী আটক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখায় দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়। আব্দুল মতিন বলেন, সাইফুর রহমান পিপিএম-বার স্যারের প্রতি, যাঁর সার্বিক দিক-নির্দেশনা ও দক্ষ নেতৃত্বে রাজশাহী জেলার বেস্ট অফিসার ইনচার্জ-এপ্রিল ২০২৪ নির্বাচিত হয়েছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহেল রানা পিপিএম স্যারের প্রতি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন