৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১৭ মে ২০২৪, ৯:৩৫ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
ইসলামী নার্সিং কোচিং সেন্টারের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ইসলামী কোচিং সেন্টারের উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে নগরীর নিউমার্কেট এলাকার একটি রেস্টেুরেন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়। ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন, রাজশাহী নার্সিং কলেজের নার্সিং ইন্সট্রাকটর মোঃ মনিরুল
হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আফজাল হোসেন, ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ দেলোয়ার হোসেন, নন্দন সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইদুর রহমান (সাইদ), ইসলামী নার্সিং ভর্তি কোচিং বগুড়া শাখার পরিচালক মোঃ আব্দুল গাফফার। ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামী নার্সিং ভর্তি কোচিং এর পরিচালক মোঃ আল-আমিন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান হাবিব, নির্বাহী পরিচালক মোঃ রিপন হোসেন, সহকারী পরিচালক মোঃ রাজু আহমেদ। উল্লেখ্য, ইসলামী কোচিং সেন্টার থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৮৬ জন। রাজশাহীর মধ্যে এটাই সর্বাধিক হারে চান্সের রেকর্ড।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন