সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ নতুন রাষ্ট্রপতি হতে সবচেয়ে বেশি আলোচনায় মির্জা ফখরুল পবায় কলেজের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এমপি মিলন বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন বুলবুল মোদির আশ্বাসেও দিল্লিতে থামছে না বিক্ষোভ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : এমপি মিলন শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাসিক প্রশাসকের সঙ্গে ওয়াসা এমডির উন্নয়ন-নাগরিক সেবা নিয়ে আলোচনা রাজশাহীতে ট্রেন অবরোধে ক্ষতি ৩৫ লাখ টাকা, ভোগান্তিতে পড়েন ২০ হাজার যাত্রী পাবনায় খাদ্য গুদাম কর্মকর্তাসহ তার বাবা ও স্ত্রীর পাঁচ বছর করে কারাদন্ড

চারঘাটে পৌরসভায় নির্বাচনী সহিংসতায় বিএনপির ১০১ নেতাকর্মীর নামে মামলা

Paris
Update : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিষ্ফোরণে আওয়ামী লীগের ছয় নেতাকর্মী আহতের ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার রাতে চারঘাট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হানুল হক রানা বাদী হয়ে ১০১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় অজ্ঞাত ২৫০-৩০০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। জানা যায়, উক্ত মামলায় প্রধান আসামী করা হয়েছে জেলা যুবদলের যুগ্ন-সম্পাদক জিল্লুর রহমান বিপ্লবকে।

এছাড়াও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এবং বর্তমান মেয়র ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী জাকিরুল বিকুলকেও আসামী করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ঘটনার পরপরই চারজনকে আটক করা হয়েছে। বিস্ফোরক আইনে আরো একটি মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মাঝে ধাওয়া ও পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল-মামুন তুষার, পৌর আ’লীগ নেতা আজিমউদ্দিনসহ আ’লীগ বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়। পরে আহতরা চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।


আরোও অন্যান্য খবর
Paris