৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

গোপালপুর পৌর আ’লীগের সম্মেলনে সভাপতি লিলি ও সাধারণ সম্পাদক সাধির

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২১, ৫:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
গোপালপুর পৌর আ’লীগের সম্মেলনে সভাপতি লিলি ও সাধারণ সম্পাদক সাধির
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, লালপুর : নাটোরের গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার গোপালপুর বি,এম কলেজ মাঠ চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই পৌরসভারসহ ৯টি ওয়ার্ডের আওয়ামীলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। পরে গোপালপুর পৌরসভা আওয়ামীলীগসহ ৯টি ওয়ার্ডে ৬৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

পৌর আওয়ামীলীগের সভাপতি রোকসানা মোর্তজা লিলিকে ও সাধারণ সম্পাদক করা হয় সৈয়দ আরশাদ হোসেন সাধিরকে। গোপালপুর পৌরসভা আ’লীগের সভাপতি রোকসানা মোর্তজা লিলির সভাপতিত্বে সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাড: আবুল কালাম আজাদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন