সর্বশেষ সংবাদ
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার

বঙ্গবন্ধু গোল্ডকাপ টি-২০ ক্রিকেট রাজশাহী ফাইটার চ্যাম্পিয়ন

Paris
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

স্পোর্টস রিপোর্টার : কুমারপাড়া রাইডার্সকে ১৯ রানে পরাজিত করে রাঙ্গাপরী ১ম বঙ্গবন্ধু টি-২০ গোণ্ড কাপ ক্রিকেট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ফাইটার রাজশাহী। গতকাল শুক্রবার শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত রাঙ্গাপরী বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান কুমারপাড়া রাইডার্স এর অধিনায়ক জহুরুল ইসলাম অমি। ফাইটার রাজশাহী নিদ্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৭ রান করেন। দলের উদ্বোধনী ব্যাটসম্যান মিজান ৫৪ বলে ৬১ রান ছাড়াও সুমন ইসলাম ৩৫ ও মাত্র ৭ বলে ২৪ রান করেন ফরহাদ রেজা। কুমারপাড়া রাইডার্স এর মোহর শেখ ১৯ রানে ৩ ও সুজন হালদার ৪৭ রানের বিনিময়ে ২ উইকেট লাভ করেন।

চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে কুমারপাড়া রাইডার্স এর সাজিদ শুন্য রানে সাজঘরে ফিরলে বাংলাদেশ জাতীয় দলের দুই উদ্বোধনী খেলোয়াড় এনামুল হক বিজয় ও ইমরুল কায়েশ প্রাথমিক ধাক্কা শামলিয়ে ভালো ভাবে খেলায় ফিরিয়ে আনে দলকে। এর পর জাকারিয়া এনামুল হক বিজয়কে ২৮ রানে ও ফরহাদ রেজা ইমরুল কায়েশকে ৪৭ রানে ফিরিয়ে দিলে দলের হাল ধরেন বাংলাদেশ জাতীয় দলের অপর খেলোয়াড় দলের অধিনায়ক জহুরুল ইসলাম অমি। কুমারপাড়া রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে ঠিক সেই সময় আঘাত হানেন ফাইটার রাজশাহী পেস বোলার বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আরিফুল হক।

তিনি ব্যাক্তিগত ৪৭ রানে অধিনায়ক জহুরুল ইসলাম অমির উইকেট তুলে নিলে কুমারপড়া রাইডার্স এর রান ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫৮ রানেই থেমে যায়। আরিফুল হক ২৩ রানে ৩ উইকেট ও ফরহাদ রেজা, জাকারিয়া ও দেলোয়ার ১টি করে উইকেট লাভ করেন। খেলায় ৬১ রান করায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ফাইটার রাজশাহীর মিজান। ম্যান অফ দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হন ফাইটার রাজশাহীর আরিফুল হক। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।


আরোও অন্যান্য খবর
Paris