সর্বশেষ সংবাদ
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার

আইপিএল নিলামের তালিকায় মুস্তাফিজ-মাহমুদউল্লাহ ও সাইফ

Paris
Update : শনিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : সাকিব আল হাসানের পাশাপাশি এবারের আইপিএলের নিলামে নাম উঠতে পারে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ ও মোহাম্মদ সাইফ উদ্দিনের। নিলামের চূড়ান্ত তালিকায় আছেন এই চার জন। আগেই জানা গিয়েছিল, সর্বোচ্চ ভিত্তি মূল্য ২ কোটি রুপির ক্যাটেগরিতে আছে সাকিবের নাম। বাঁহাতি পেসার মুস্তাফিজের ভিত্তি মূল্য ১ কোটি রুপি। স্পিনিং অলরাউন্ডার মাহমুদউল্লাহ আছেন ৭৫ লাখ রুপি ভিত্তি মূল্যের ক্যাটেগরিতে, ৫০ লাখের ক্যাটেগরিতে পেস বোলিং অলরাউন্ডার সাইফ। আইপিএলের এবারের নিলামের জন্য প্রাথমিকভাবে নিবন্ধন করেছিলেন মোট ১ হাজার ১১৪ ক্রিকেটার। সেখান থেকে ৮ ফ্র্যাঞ্চাইজির আগ্রহ আছে যে ক্রিকেটারদের নিয়ে, তাদের নিয়ে নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৯২ জন ক্রিকেটার।

এদের মধ্যে ভারতের ক্রিকেটার ১৬৪ জন। বিদেশি ক্রিকেটার ১২৮ জন, যেখানে আইসিসির সহযোগী দেশগুলোর তিন ক্রিকেটারও আছেন। তারা হলেন নেপালের লেগ স্পিনার সন্দিপ লামিছানে, যুক্তরাষ্ট্রের পেসার আলি খান ও সংযুক্ত আরব আমিরাতের ভারতীয় বংশোদ্ভূত লেগ স্পিনার পালানিয়াপান কার্তিক মাইয়াপান। বাংলাদেশের সৌম্য সরকারও নিবন্ধন করেছিলেন। তবে চূড়ান্ত তালিকায় তার জায়গা হয়নি। চূড়ান্ত তালিকায় থাকা মানেই অবশ্য নিলামে নাম ওঠার নিশ্চয়তা নয়। লটারিতে কারও নাম ওঠার আগেই যদি দলগুলির কোটা ফুরিয়ে যায়, তাহলে আর নাম তোলা হবে না। দলগুলির খেলোয়াড় তালিকার যে চিত্র, তাতে বিদেশি ক্রিকেটারের কোটা বাকি আছে মাত্র ২২ জনের।

১২৮ জন বিদেশি ক্রিকেটারের অন্তত ১০৬ জনই তাই দল পাবেন না। সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস নিতে পারবে কেবল ১ জন করে বিদেশি ক্রিকেটার। সর্বোচ্চ ৫ জন নিতে পারবে কিংস ইলেভেন পাঞ্জাব, ৪ জন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতীয় ১৬৪ ক্রিকেটারের মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৬১ জন। সর্বোচ্চ ১৩ জন নিতে পারবে বেঙ্গালুরু, সর্বনিম্ন ৩ জন হায়দরাবাদ। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় চেন্নাইয়ে শুরু হবে এবারের আইপিএলের নিলাম। টুর্নামেন্ট হতে পারে এপ্রিল-মে মাসে।


আরোও অন্যান্য খবর
Paris