প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বিকেলে পুলিশ লাইন্স মাঠে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ কাবাডি রাজশাহী আঞ্চলিক পর্ব ২০২১ প্রতিযোগীতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক। সভাপত্বিত্ব করেন রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম(বার)।
এ সময় পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ ও ফোর্সগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে আজ চতুর্থ এপিবিএন বগুড়া টিম ও আরএমপি টিম মুখোমুখি হয়। ফাইনাল খেলায় চতুর্থ এপিবিএন বগুড়া টিম আরএমপিকে হারিয়ে জয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন টিম ও রানার আপ টিমের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য এই প্রতিযোগীতায় মোট নয়টি টিম অংশগ্রহন করে ও গত ৭ ফেব্রুয়ারি প্রতিযোগিতাটি শুরু হয়।