২৭ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদক পেলেন নৃত্য গুরু শহিদুল

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ৪:৪২ পূর্বাহ্ণ | বিভাগ: সাহিত্য-সংস্কৃতি
জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদক পেলেন নৃত্য গুরু শহিদুল
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার
নগরীতে জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজশাহীর শিশু একাডেমিতে জীনাৎ জাহান স্মৃতি পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মঞ্জুর কাদের। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৃত্য গুরু আব্দুল হাসিব পান্না প্রমূখ। অনুষ্ঠান শেষে নৃত্য গুরু শহিদুল ইসলামকে জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন