৬ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শেখ হাসিনাকে পুতিনের অভিনন্দন

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ | বিভাগ: lead, জাতীয়, জাতীয় খবর
শেখ হাসিনাকে পুতিনের অভিনন্দন
বিজ্ঞাপন

এফএনএস : পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে পুতিন বলেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে। আশা করি, সরকার প্রধান হিসেবে আপনার কার্যক্রম আমাদের দেশের জনগণের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে। রুশ প্রেসিডেন্ট শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন