শুক্রবার

১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকা নয় কাঁচি প্রতীককে বিজয়ী করতে একাট্টা রাজশাহী মহানগর আওয়ামী লীগ

Paris
Update : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার
অনেকদিন থেকে রাজনীতির অঙ্গনে শোনা যাচ্ছিল এবার সংসদ নির্বাচনে সদর আসন শরীকদের ছাড়বে না রাজশাহী মহানগর আওয়ামীলীগ। নির্বাচন যতো এগিয়ে আসছিলো তৃণমুলে এই দাবীটা আরো প্রকট হচ্ছিল। এমপি ফজলে হোসেন বাদশাকে সদর আসন ছাড়তে তারা নারাজ। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এবারো নৌকা প্রতীক পেলেন এমপি ফজলে হোসেন বাদশা। নৌকা প্রতীক নিয়ে তিনি ইতোমধ্যে শহরজুড়ে প্রচারণায় ব্যস্ত। এরই মধ্যে ঘটে গেলো ঘনাঘটা। বেঁকে বসলো রাজশাহী মহানগর আওয়ামীলীগ। যখনি ফাইনাল হলো রাজশাহী মহানগর আওয়ামীলীগ’র সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঁচি প্রতীক নিয়ে মাঠে নামছেন, আর তখনি ঘুরে গেলো রাজনীতির চিত্র। দলীয় প্রতীক থাকলেও রাজশাহী মহানগর আওয়ামীলীগ আর নৌকায় থাকবে না। তারা কাঁচি প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেছেন। সদর আসন নিজ দলের নেতার হাতে রাখতে রাজশাহী মহানগর আওয়ামীলীগ এবার একাট্টা। তারা রাজশাহী মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা স্বতন্ত্র সংসদ সদস্য পদে কাঁচি প্রতীক নিয়ে ভোট করছেন বলে সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নৌকা প্রতীক পেলেও এমপি ফজলে হোসেন বাদশার কপালে ভাঁজ পড়ে গেছে।
এরই অংশ হিসেবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের মতবিনিময় সভা শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ৩টায় রাজশাহী মেডিকেল কলেজের অন্তর্গত ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এঁর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, রাজপাড়া থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হীল গালিব, রুয়েট ছাত্রলীগ সাধারণ সম্পাদক সৌমিক সাহা, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি শুভ, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা। মতবিনিময় সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও এর অন্তর্গত থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে স্বতন্ত্র সংসদ সদস্য পদে কাঁচি প্রতীকে জয়যুক্ত করার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।


আরোও অন্যান্য খবর
Paris