সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

শিবগঞ্জে নতুন ইউএনও’র যোগদান

Paris
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএফএম আবু সুফিয়ান যোগদান করেছেন। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’কে ফুলেল তোড়া দিয়ে বরণ করে নেন শিবগঞ্জ অফিসার্স ক্লাব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সহকারী কমিশনার মিঠুন মৈত্র, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহা. গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান, এলজিইডির উপজেলা প্রকৌশলী ছাবের আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিরা। এর আগে গত ৭ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত একপত্রে বাগমারা উপজেলা থেকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিতকালীন বদলি করা হয়। পত্রে আরও বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবো নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন এবং ফৌজদাির কার্যবিধি ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন।


আরোও অন্যান্য খবর
Paris