শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে নৌকার পালে হাওয়া

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর পৌরসভা নির্বাচনে জমে উঠেছে প্রচার-প্রচারণা প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছে। তবে সাংসদ প্রতিনিধি, উপজেলা যুবলীগ সভাপতি, কলমা ইউপির দুই বারের সফল সাবেক ইউপি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের প্রচেস্টায় লেগেছে নৌকার পালে হাওয়া হয়েছে নেতাকর্মীরা উজ্জ্বীবিত, ফিরেছে আওয়ামী লীগে প্রাণচাঞ্চল্য। স্থানীয় সাংসদের আহবানে সাড়া দিয়ে তারা নেতাকর্মীদের নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচারণায় রাতারাতি ভোটের মাঠের চিত্র বদলে গেছে যেখানে বিজয়ী হবার দৌড়ে আওয়ামী লীগ অনেকটা এগিয়ে রয়েছে।

এরমধ্য দিয়ে রাজনীতিতে ভোটের মাঠে ময়না অপ্রতিদন্দি নেতৃত্ব সেটা আবারো প্রমাণ হয়েছে বলে মনে করছে স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষক মহল। তারা বলছেন, ময়নার প্রচেস্টায় আওয়ামী লীগের রাজনীতিতে যেই প্রাণচাঞ্চল্যর সৃস্টি হয়েছে সেটা ধরে রাখতে পারলেই নৌকার বিজয় প্রায় নিশ্চিত। অথচ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম রাব্বানী ও সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন প্রচারণায় নেমে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মাঠে নামাতে ব্যর্থ এমনকি তাদের দুজনের পদচারণায় আওয়ামী লীগের সম্ভবনাময় গোছানো ভোটের মাঠ নস্টের অভিযোগ তুলেছে তৃণমুল।

জানা গেছে, তানোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইমরুল হককে (নৌকা) বিজয়ী করার লক্ষ্য উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ এবং যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ভোটের মাঠে প্রচার-প্রচারণা ও গংযোগে সক্রিয়ভাবে অংশগ্রহণে উদ্বুব্ধ করতে গত ৭ ফেব্রুয়ারী রোববার থেকে মাঠে নেমেছেন ময়না। অন্যদিকে পৌরসভার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে, তারা বলছে, মুন্ডুমালা পৌর মেয়র গোলাম রাব্বানী ও তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজানের মধ্য অলিখিত সমঝোতা হয় ৩০ জানুয়ারী মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থীকে করতে মিজান সহযোগীতা করবেন বিনিময়ে তানোর পৌর নির্বাচনে নৌকার বিপক্ষে মিজানকে বিজয়ী করতে রাব্বানী সহায়তা করেবন। তারই ফলশ্রুতিতে রাব্বানী-মামুন মাঠে নেমেছে বলে মনে করছেন তৃণমুল। তবে তারা সকলেই এমন অভিযোগ অস্বীকার করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris