সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

২৫ বছর চাকরি করে বেতন না পেয়েই চিরবিদায়

Paris
Update : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

এফএনএস

এমপিওভুক্ত না হওয়ায় ২৫ বছর চাকরি করেও বেতন পাননি শিক্ষক বেলাল হোসেন। ৩৫ বছর একই মসজিদে ইমামতির দায়িত্ব পালন আর কোরআন শিক্ষা দিয়ে উপার্জিত অর্থে সংসার চালিয়েছেন তিনি। এরপর দীর্ঘদিন ডায়াবেটিক রোগে ভুগে অবশেষে পরপারে পাড়ি জমালেন সেই শিক্ষাগুরু। শিক্ষক বেলাল হোসেনের বাড়ি উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া মহল্লায়। তার বাবার নাম মৃত মহির উদ্দিন। বেলালের ভাতিজা মামুন হোসেন জানান, তার চাচা ছাত্রজীবন থেকে শুরু করে চকরপাড়া মসজিদে দীর্ঘ ৩৫ বছর ধরে ইমামের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি চকরপাড়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় ৫ বছর পর একই এলাকার অপর এক শিক্ষাপ্রতিষ্ঠান আড়ানী দাখিল মাদ্রাসার সহকারি মওলানা শিক্ষক হিসেবে যোগদান করেন। নিয়মের বেড়াজালে দীর্ঘ দিনেও ওই শিক্ষা প্রতিষ্ঠানটিও এমপিওভুক্ত না হওয়ায় ২৫ বছর বিনা বেতনে শ্রম দিয়েছেন। দীর্ঘদিন ডায়াবেটিক রোগে ভুগে অবশেষে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষক বেলাল হোসেন মারা যান। বিকাল সোয়া ৪টায় জানাজা শেষে আড়ানী কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। আড়ানী দাখিল মাদ্রাসার সুপার আবু হানিফ জানান, ২০০৩ সালে তার মাদ্রাসায় সহকারী যোগদান করেন। কিন্তু প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। দীর্ঘদিন বিনা বেতনে তিনি শিক্ষকতা করতেন। তার প্রতিবন্ধী এক ছেলেও এর আগে মারা গেছে। বর্তমানে তিন মেয়ের একজন কোরআনের হাফেজা, অপর একজন একাদশ শ্রেণীর ছাত্রী এবং ছোটটি স্থানীয় প্রাথমিকের শিক্ষার্থী।


আরোও অন্যান্য খবর
Paris