সর্বশেষ সংবাদ
আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা রাজশাহী নগরীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে পবায় প্রতিবন্ধী-দুঃস্থদের মাঝে সহায়তা বিতরণ করলেন ডিসি রোববার থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে : হাইকমিশনার

সাকিবের ছুটি মঞ্জুর করলো বিসিবি

Paris
Update : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ভেতর ভেতর এমন একটা গুঞ্জন ছিলই। পিতৃত্বকালীন ছুটির জন্য নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন সাকিব আল হাসান। শেষ পর্যন্ত হলোও তাই। আবেদনে সাড়া দিয়ে সাকিবের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে এই মাসে নিউজিল্যান্ডে সফরে যাবে বাংলাদেশ দল। ফলে এই সফরে সাকিব আল হাসানকে পাচ্ছে না লাল-সবুজ জার্সিধারীরা। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘সাকিবের কাছ থেকে ছুটির একটা চিঠি পেয়েছি। সে নিউজিল্যান্ড সফরে না থেকে যুক্তরাষ্ট্রে সন্তান সম্ভবা স্ত্রীর কাছে থাকতে চেয়েছে।

আমরা বিষয়টি ইতিবাচক ভাবে দেখেছি। তার ছুটি আমরা মঞ্জুর করেছি।’ প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২০ ফেব্রুয়ারি। সফরটি নির্ধারিত সময়ের চেয়ে পেছানো হয়েছে এক সপ্তাহ। যেটি এখন শুরু হবে ২০ মার্চ। নতুন সূচিতে ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। ভেন্যু যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। এর পরই হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ হবে ২৮ মার্চ। পরের দুটি ৩০ মার্চ ও ১ এপ্রিল। ভেন্যুগুলো হচ্ছে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ড।


আরোও অন্যান্য খবর
Paris