সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাসিক মেয়রের সাথে নেপাল তায়েকোয়ানদোতে রানার্সআপ রাজশাহী দলের সৌজন্য সাক্ষাৎ

Paris
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রানার্সআপ ট্রফি অর্জনকারী রাজশাহীর দল। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে নগর ভবনে মাননীয় মেয়রের দপ্তরকক্ষে এই সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় রানার্সআপ ট্রফি জয়ী রাজশাহীর দলের খেলোয়াড়, টিম ম্যানেজার সহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র মহোদয়।

উল্লেখ্য, চতুর্থ নেপাল ওপেন ইন্টারন্যাশনাল তায়েকোয়ানদোতে বাংলাদেশের পক্ষে রাজশাহীর দল রানার্সআপ ট্রফি জয় করেছে। এই খেলায় বাংলাদেশের দল জয় করেছে সাতটি স্বর্ণ। এ ছাড়া এসেছে তিনটি সিলভার ও সাতটি ব্রোঞ্জ পদক। দেশের হয়ে রাজশাহী জেলা তায়কোয়ানদো অ্যাসোসিয়েশন রানার্সআপ ট্রফি অর্জন করে। দলের পক্ষে আহান, নেওয়াজ, আফ্রিন, জারিন, আফিফ, জান্নাতুল ও মালিহা স্বর্ণ জয় করে। তিনটি সিলভার জয় করে নাভিদ, মানহা ও পরশ। ব্রোঞ্জ জয় করে আফরিন, রুহি, আরশিয়া, মারুফ, রিপন, আভানা ও শাহানাজ। দলের কোচ হিসেব ছিলেন সাকলায়েন জনি। টিম ম্যানেজার ছিলেন রফিকুল ইসলাম। তিনি জানান, গত ২২ থেকে ২৪ অক্টোবর খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক নেপাল দল। এ ছাড়া ভারত তৃতীয় স্থান অর্জন করেছে।


আরোও অন্যান্য খবর
Paris