শুক্রবার

১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান রাসিক প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিক দুইটি নাগরিক সমস্যার সমাধান মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল নওগাঁয় রাকাবের হালখাতা, ২ দিনে আদায় ১১ কোটি ২০ লাখ টাকা মেধাবী ফাহিমের পাশে রাজশাহীর ডিসি পরীক্ষায় নকল বন্ধে মন্ত্রী-এমপিদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রীর চিঠি রাজশাহী নগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলা হবে : তথ্যমন্ত্রী টিপাইমুখ বাঁধ নিয়ে জাতীয় সংসদে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় রাখতে সশস্ত্র বাহিনী আধুনিক হচ্ছে : প্রধানমন্ত্রী

সন্ত্রাস নয়, শান্তি চাই : প্রধানমন্ত্রী

Paris
Update : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

এফএনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও শান্তি প্রতিষ্ঠায় জোর দিয়ে বলেছেন, “তৃণমূল পর্যন্ত শান্তি বজায় রাখতে হবে।” ফিলিস্তিনে যুদ্ধ বন্ধে বিশ্বের শক্তিশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “একজন নিরীহ মানুষেরও যেন প্রাণ না যায়।” গতকাল সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি জেলা ও উপজেলার পাশাপাশি সব পৌরসভায় ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ও মডেল মসজিদ নির্মাণে ২০১৭ সালে নেওয়া প্রকল্পের অধীনে ৫৬৪টি মডেল মসজিদের মধ্যে এ নিয়ে উদ্বোধন হলো তিনশটি। সম্মেলনে শেখ হাসিনা ইসলাম ধর্মের শান্তির বাণী প্রতিষ্ঠা, তার যুদ্ধবিরোধী অবস্থান, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বাসনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, “কোনো ধরনের সন্ত্রাস যেন না হয়। তৃণমূল পর্যায়েও যেন শান্তি থাকে, সেটাই চাই। বাংলাদেশের মানুষের উন্নয়ন করাই আমার একমাত্র লক্ষ্য। আপনাদের দোয়া চাই।” ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের কথা তুলে ধরে তিনি বলেন, “সব সময় বলে আসছি, আমরা শান্তি চাই। অশান্তি বা যুদ্ধ চাই না। “প্যালেস্টাইনের উপর যে আক্রমণ, ছোট্ট শিশুদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, আমরা আর তা চাই না। পৃথিবীর সব রাষ্ট্র প্রধানদের আমি অনুরোধ করেছি যুদ্ধ বন্ধের। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।”

ফিলিস্তিতে বাংলাদেশের সহায়তা পাঠানোর কথাও তুলে ধরেন তিনি। ইসলাম শান্তির ও সহনশীলতার ধর্ম উল্লেখ করে তিনি বলেন, “এটা আমাদের নবী শিখিয়েছেন। তার বিদায় হজের বাণী আমরা অনুসরণ করি। “আমাদের ছেলে-মেয়েরা যেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকে সম্পৃক্ত না হয়, আপনারা (ইমাম) সেদিকে লক্ষ্য রাখবেন।” বাংলাদেশে অন্যান্য ধর্মের লোকও আছে স্মরণ করিয়ে শেখ হাসিনা বলেন, ‘তারাও যেন নিজ নিজ ধর্ম যথাযথভাবে পালন করতে পারে। কেউ যদি অন্যায় করে, আল্লাহ বিচার করবেন।” ইসলামের কল্যাণে তার সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা চাই হজে হাজিরা যেন কষ্ট না পায়। হজের ইমিগ্রেশন সহজ করতে ব্যবস্থা নিয়েছি। “কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি দিয়েছি, ৩৫ হাজার মসজিদে পাঠাগার করে দিয়েছি। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় করেছি, ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করেছি। ওলামারা বিপদে পড়লে সহযোগিতা নিতে পারে। যাকাত তহবিল আইন করেছি।” ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সৌদি আরবের মসজিদ-ই-নববির ইমাম শায়খ আব্দুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নাজিবুল বশর মাইজভাণ্ডারী, ঢাকা নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ কাফিলুদ্দিন সরকার সালেহী, ধর্ম সচিব মু. আ. হামিদ জমাদ্দার। স্থানীয় সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রুহুল আমিন মাদানী, জাতীয় মসজিদের খতিব রুহুল আমিন, বাংলাদেশে সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তা সারাদেশ থেকে প্রায় এক লাখ প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম এ সম্মেলনে যোগ দেন। এদিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও বিশ্বজয়ী হাফেজদের মধ্যে পুরস্কারও বিতরণ করেন প্রধানমন্ত্রী।


আরোও অন্যান্য খবর
Paris