সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

কোচের সঙ্গে সাকিবের দূরত্ব বাড়ছে

Paris
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

এফএনএস
চলমান বিশ্বকাপে বাংলাদেশি পেসাররা আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না। বিষয়টি নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মধ্যে কিছুটা দূরত্ব তৈরির কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, ভারতের কন্ডিশনের কথা চিন্তা করে একাদশে স্পিনার বেশি খেলাতে চান সাকিব। পেস বোলিং কোচ ডোনাল্ড চান তিন পেস বোলার খেলাতে। যা পছন্দ হচ্ছে না অধিনায়ক সাকিবের। নিউজিল্যান্ড এবং সবশেষ ভারতের বিপক্ষে ব্যর্থ টাইগারদের পেস ইউনিট। হতাশাজনক পারফর্ম করার পর গণমাধ্যমকে কোচ ডোনাল্ড কারণও ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব ভালো করেছি। ভারতে তেমনটা করতে পারছি না। কারণ হলো খুবই ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সাড়ে তিনশ রান চেজ করছে। এর মানে হলো তাদের পেসাররাও ভালো করতে পারছেন না। আসলে উপমহাদেশে কন্ডিশন পেসারদের অনুকূল না। মিরপুর, সিলেট বা চট্টগ্রামের মতো ভারতের উইকেটেও ভালো করা চ্যালেঞ্জিং।’ এক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য টাইগার ব্যাটারদেরই বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ডোনাল্ড। তিনি বলেন, ‘জিততে হলে রান করতে হবে। চেজ করতে হবে বড় স্কোর। আমরা অনেক আলোচনা করছি বর্তমান পরিস্থিতি থেকে বের হতে। বোলাররা আরও কিছুটা আক্রমণাত্মক হলে হয়তো ভালো হবে। সামনের ম্যাচগুলোর জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে আমাদের।’ পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পনা নিয়ে কথা বলেন ডোনাল্ড। তিনি বলেন, ‘পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে। কারণ মুম্বাইয়ের মাঠ একটু ছোট।

 


আরোও অন্যান্য খবর
Paris