সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

বাগমারায় শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে সাইপাড়া ইয়াংস্টার ক্লাব চ্যাম্পিয়ন

Paris
Update : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা

রাজশাহীর বাগমারায় মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনতা ক্লাবের আয়োজনে শেষ হয়েছে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট ২০২৩। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি থেকে ফাইনাল টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

প্রধান অতিথি বলেন, যুব সমাজকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই। খেলাধুলা তাদের মাঝ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে। সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। বর্তমানে গ্রাম বাংলার অনেক খেলাধুলা আজ বিলুপ্ত। তাই খেলাধুলার দিকে আমাদের ফিরে যেতে হবে। যুব সমাজের মাঝে খেলাধুলার চর্চা গড়ে উঠলে সমাজ থেকে অনেক অপকর্ম দূর হবে। তাই প্রতিটি এলাকায় খেলাধুলার ব্যবস্থা করতে হবে। সেই সাথে প্রধান অতিথি মোহনপুর জনতা ক্লাবের উন্নয়নে নগদ ১ লাখ টাকা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সদস্য হাচেন আলী, চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। উক্ত টুর্ণামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করছিল। ফাইনাল খেলায় সাইপাড়া ইয়াং স্টার স্প্রোটিং ক্লাব ৪-১ গোলে অতিথি টিম জ্যোতিনগঞ্জ বাজারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর।


আরোও অন্যান্য খবর
Paris