সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

৯ম এমসিসি টি-২০ ক্রিকেটের অকশন

Paris
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি

২য় পর্বের অকশনের মধ্যে দিয়ে শেষ হলো ৯ম এমসিসি টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের প্লেয়ার অকশন। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাজশাহী সিটি কর্পোরেশনের সরিৎ দত্ত হল রুমে ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহী (এফসিআর) আয়োজনে ৯ম মাষ্টার্স ক্রিকেট কার্নিভাল (এমসিসি টি-২০) ক্রিকেটের ২য় পর্বের অকশন অনুষ্ঠিত হয়েছে। ১ম পর্বের অকশন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার গ্রান্ড রিভারভিউ হোটেলে। ২য় পর্বে ১২টি দল আরো ১৩জন করে খেলোয়াড় তাদের নিজ নিজ দলে অন্তর্ভুক্ত করেছেন। ১ম পর্বে দলগুলি আইকোন, পুল ও গোল্ডেন লেভেল থেকে মোট ৯জন খেলোয়াড় তাদের দলে নিয়েছিল। অকশন শেষে গতবারের চ্যাম্পিয়ন নর্দান টাইটানকে এ-গ্রুপে ও রানার আপ কিংস ইলেভেন সিল্কসিটি কে বি-গ্রুপে রেখে লটারীর মাধ্যমে বাকী ১০টি দলকে ২ গ্রুপে বিভক্ত করা হয়। প্লেয়ার অকশন পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ফর্মার ক্রিকেটার্স অব রাজশাহীর সভাপতি খালেদ মাসুদ পাইলট, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক ওমর শরীফ খান রওনক, সহ-সভাপতি-১ জামিলুর রহমান সাদ ও সহ-সভাপতি-২ কবীর তুহিন সহ এফসিআর‘র নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও প্লেয়ার অকশনে উপস্থিত ছিলেন রাজশাহী রাইডারের ওনার ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা সহ ১১ দলের ওনার ও আইকোন খেলোয়াড়। উল্লেখ আগামী নভেম্বর মাসের ১ম সপ্তাহে নগরীর তিন ভেন্যুতে এই টুর্ণামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris