সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

জয় বাংলা স্লোগানে সাইকেল নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ৫২ বিদেশী সাইক্লিস্ট

Paris
Update : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্তের জিরো লাইন পেরিয়ে প্রবেশ করছে সারি সারি সাইকেল। দীর্ঘ সারিতে থাকা বিভিন্ন বয়সী সাইকেল আরোহীদের মুখে জয় বাংলা স্লোগান। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে ভারতের মহারাষ্ট্র প্রদেশের আহমেদনগর থেকে প্রায় ৩৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ৫২ জনের সাইক্লিস্ট দল। প্রায় ২ মাস আগে এই সাইকেল র‌্যালী শুরু হয়ে ভারতের বিভিন্ন প্রদেশ অতিক্রম করে তারা। গান্ধী আশ্রম ট্রাস্টের ৭৫তম প্রতিষ্ঠাবর্ষিকী ও মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সাইকেল র‌্যালী নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ভারত ও ইংল্যান্ডের ৫২ জন সাইক্লিস্ট। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে তারা প্রবেশ করেন। পরদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে আবারও র‌্যালী শুরু করে রাজশাহী, ইশ্বরদী, কুষ্টিয়া, টুঙ্গিপাড়া, শরিয়তপুর, চাঁদপুর হয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে গান্ধী আশ্রমে গিয়ে শেষ হবে এই র‌্যালী। ইমিগ্রেশন পার হয়ে বাংলাদেশে প্রবেশের পর সাইক্লিস্টদের ফুল দিয়ে বরণ করেন, স্থানীয় সাংসদ ও গান্ধী আশ্রমের কর্মকর্তারা। পরে বিকেলে সোনামসজিদ স্থলবন্দর থেকে রওনা দিয়ে রাতে চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারে পৌঁছায়। বাংলাদেশের গান্ধী আশ্রম ট্রাস্ট ও ভারতের স্নেহালয়া থেকে আসা স্বেচ্ছাসেবীরা বলছেন, এই সাইকেল র‌্যালী দুই দেশের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক পৌঁছে দিবে অন্যন্য উচ্চতায়। ভারত-বাংলাদেশ গুডউইল সাইকেল র‌্যালীর সমন্বয়কারী ড. গিরিস কুলকার্নি জানান, বর্তমান বিশ্বে নানারকম অশান্তি ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। কিন্তু বাংলাদেশ ও ভারতের দুই দেশের ভাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে এই সাইকেল র‌্যালীর মাধ্যমে। দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর দর্শন ও চিন্তাভাবনা তরুণদের মাঝে ছড়িতে দিতে আমরা কাজ করছি। তিনি আরও বলেন, ভারতের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে বলা হয়। তার মানবিকতা, মহানুভবতা, দেশপ্রেম সম্পর্কে জানতে পারি। আমরা যখন বাংলাদেশে এসেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আরও জানতে পারব। আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীকে আরও জানতে, তাদের মতাদর্শে অনুপ্রাণিত হতেই এই সফর করছি। গান্ধী আশ্রম ট্রাস্টের ট্রাস্টি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জীবন কানাই দাস বলেন, গান্ধীজি জীবদ্দশায় একবার বাংলাদেশের নোয়াখালী এসেছিলেন, প্রায় ৭৫ বছর পূর্তি হচ্ছে তার। অন্যদিকে, আগামী ০২ অক্টোবর তার ১৫৫তম জন্মবার্ষিকী। দুই বিশেষ সময়কে একসাথে করে আমরা একটি উৎসব আয়োজন করেছি। আমাদেরকে এই আয়োজনে সহযোগিতা করছে ভারতের মহারাষ্ট্রের স্নেহালয়া নামের একটি প্রতিষ্ঠান। এই আয়োজনের মধ্য দিয়ে মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধুর শান্তি, অহিংসা, সম্প্রতির বানী পৌঁছে যাবে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, ভারতের মহাত্মা গান্ধী ও বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও শান্তির বার্তা বিনিময়ে এই সাইকেল র‌্যালী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যে ৫২ জন সাইক্লিস্ট বাংলাদেশে এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা৷ এর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আদর্শ ও চিন্তাধারা তা তাদের মাঝে পৌঁছে যাবে। সাইক্লিস্ট দলে রয়েছে ৫০ জন ভারতীয় ও ২ জন ইংল্যান্ডের নাগরিক। বাংলাদেশের গান্ধী আশ্রম ট্রাস্ট ও ভারতের স্নেহালয়া এই সাইকেল র‌্যালীর আয়োজন করে। এই ৫২ জন সাইক্লিস্ট আগামী ০২ অক্টোবর নোয়াখালীর সোনাইমুড়ীতে মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিবেন।


আরোও অন্যান্য খবর
Paris