সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

মুশফিকের দাম সর্বোচ্চ

Paris
Update : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। এবারের বিপিএলে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৮০ লাখ টাকা পারিশ্রমিক মুশফিকুর রহিমের। এবার মোট ২০৩ জন দেশি ক্রিকেটারকে ভাগ করা হয়েছে সাতটি ক্যাটেগরিতে। একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ’ ক্যাটেগরিতে থাকছেন মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটেগরিতে আছেন চার জন ক্রিকেটার। তারা হলেন, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, ইমরুল কায়েস ও রনি তালুকদার। তাদের পারিশ্রমিক ৫০ লাখ টাকা। ‘সি’ ক্যাটেগরিতে আছেন ১৮ জন ক্রিকেটার। এই তালিকার উল্লেখযোগ্য নাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তাইজুল ইসলাম প্রমুখ। তাদের পারিশ্রমিক ৩০ লাখ টাকা। ‘ডি’ ক্যাটেগরিতে আছেন ৩১ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ২০ লাখ টাকা। এই তালিকার উল্লেখযোগ্য নাম হলো, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মুক্তার আলি, সাদমান ইসলাম, শামসুর রহমান প্রমুখ। সবচেয়ে বেশি ৭৫ জন ক্রিকেটার আছেন ‘ই’ ক্যাটেগরিতে। আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ আশরাফুল, মুনিম শাহরিয়ার, পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, রিশাদ হোসেনদের জায়গা হয়েছে ‘ই’ ক্যাটেগরিতে। এই ক্যাটেগরির পারিশ্রমিক ১৫ লাখ টাকা। ‘এফ’ ক্যাটাগরিতে আছেন ২৯ জন ক্রিকেটার। তাদের পারিশ্রমিক ১০ লাখ টাকা। এবং সর্বনিম্ন ‘জি’ ক্যাটেগরিতে আছেন ৪৫ জন ক্রিকেটার। এই ক্যাটেগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৫ লাখ টাকা।


আরোও অন্যান্য খবর
Paris