৩০ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনসারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীরমান্দায় ডিবি পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে পালানোর সময় ৩ জন আটকরুয়েটের জমি পুনরুদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি শিক্ষার্থীদেরগুম-খুনের শিকারদের পরিবারের পাশে থাকতে সরকার অঙ্গীকারাবদ্ধ : প্রধানমন্ত্রীচাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসলে নেমে ৫ শিশুর মর্মান্তিক মৃত্যুঅবশেষে রাজবাড়ীতে ফিরছে রেলের ক্যারেজ কারখানানগর বিএনপির সভাস্থল থেকে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা?

নানা আয়োজনে মিন্টু-শামীমের মৃত্যুবার্ষিকী পালিত 

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর, খেলার ময়দান
নানা আয়োজনে মিন্টু-শামীমের মৃত্যুবার্ষিকী পালিত 
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়ার রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২৪তম ও শামীম রেজার ১৬তম মৃত্যুবার্ষিকী প্রতি বছরের ন্যায় নানা আয়োজনে রাজশাহীতে পালিত হয়।  শুক্রবার  সকাল ১০টায়  বৈকালী সংঘ রাজশাহীর আয়োজনে এ উপলক্ষে নগরীর সিএন্ডবি মোড়  বৈকালী সংঘ চত্বর থেকে র‌্যালি শুরু করেন অত্র সংঘ পরিচালনা পর্ষদের সদস্য, খেলোয়ারবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীগণ। তাঁরা র‌্যালি নিয়ে লক্ষ্মীপুর মিন্টু চত্বর  ও ঐতিহ্য চত্বর  বহরমপুর মোড় ঘুরে একই স্থানে এসে র‌্যালি শেষ করেন। পরে মিন্টু ও রেজার স্মরণে আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বৈকালী সংঘ রাজশাহী  নির্বাহী সদস্য ও জেলা ক্রীড়া  সংস্থা রাজশাহী যুগ্ম সদস্য সচিব (হকি) এস.এম. সালাহউদ্দীন রতন। আরও বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার রাজশাহরী সাবেক নির্বাহী সদস্য ও বিশিষ্ট   ক্রীড়া সংগঠক শওকত হোসেন আনজু। রাজশাহী বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু।  এছাড়াও ক্রীড়া সংগঠক ও সাবেক হকি খেলোয়াড়, নুরুজ্জামান  ও আসাদুজ্জামানসহ বৈকালী  সংঘের ক্রিকেট ও হকি খেলোয়ার বৃন্দ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন রায় উদ্দিন হালিম । এদিকে উভয় খেলোয়ারসহ বৈকালী সংঘের প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বাদ আসর কাজিহাটা এক নম্বর জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন