সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বিভিন্ন অনিয়মের অভিযোগ পুঠিয়া থানার ওসি প্রত্যাহার

Paris
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

পুঠিয়া সংবাদদাতা

রাজশাহীর পুঠিয়া থানার ওসি ফারুক হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তিনি এখানে যোগদানের পর থেকে নানা অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। এই নিয়ে থানা পুলিশ ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। তবে বিভিন্ন অভিযোগের বিষয় গুলো ওসি ফারুক হোসেন অস্বীকার করেছেন। তিনি গত ২ ফেব্রুয়ারী পুঠিয়া থানায় যোগদান করেন। আর ২০ সেপ্টেম্বর তাকে প্রত্যাহার করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক থানার একজন উপপরিদর্শক বলেন, ওসি ফারুক হোসেন এই থানায় যোগদানের পর স্থানীয় ক্ষমতাসিন দলের একজন রাজনৈতিক নেতার পক্ষ নিয়েছে। আর অপর পক্ষের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরন করেছে। সেই অভিযোগ পুলিশ সদর দপ্তরে গেছে। অপরদিকে বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পুকুর খনন করার সুযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। মাদক কারবার আগের তুলনায় অনেক বেড়েছে। সেই সাথে তিনি যোগদানের পর আবাসিক হোটেল গুলোতে দীর্ঘদিন থেকে বন্ধ থাকা দেহ ব্যবসা ও মাদকের আড্ডা পুনরায় চালু হয়েছে। তিনি বলেন, এসকল ঘটনাসহ আইনশৃংখলার অবনতি ঘটেছে। এ বিষয়ে ওসি ফারুক হোসেন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অফিস আদেশে তাকে এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আর আগামি দুই একদিনের মধ্যে টুরিস্ট পুলিশে যোগদান করবেন তিনি। সুবিধা নিয়ে ফসলি জমিতে পুকুর খননের সুযোগ করে দেয়া, রাজনৈতিক পক্ষপাতিত্ব করা ও আইনশৃংখলার অবনতির কারণে প্রত্যাহার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে এ বিষয়ে মিথ্যা ও গুজব জড়ানো হয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) রাজিবুল হাসান বলেন, ওসি ফারুক হোসেনকে পুলিশ সদর দপ্তরের আদেশে এখান থেকে প্রত্যাহার করে টুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। আর ঠিক কি কারণে প্রত্যাহার হয়েছেন তা আমাদের জানা নেই।


আরোও অন্যান্য খবর
Paris