শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাগমারার যোগীপাড়া মহিলা লীগের সম্মেলনে সভাপতি নাঈমা, সম্পাদক রিনা

Paris
Update : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ১৫নং যোগীপাড়া ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩ টায় কাতিলা সবুজ সংঘ স্কুল এন্ড কলেজ মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন মহিলা লীগের সভাপতি নাঈমা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিনা পারভীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, প্রতিটি ইউনিয়নে মহিলা আওয়ামী লীগ তৃণমূলের নেতৃত্বে বিরাট ভূমিকা পালন করে চলেছে।

এক সময় যোগীপাড়া ইউনিয়ন সন্ত্রাসের রাজত্বছিল। আওয়ামী লীগ সরকারের কারনে শান্তির জনপদে পরিনত হয়েছে যোগীপাড়া সহ বাগমারা উপজেলা। যে কাজ করতে পারবে সেই নেতা হবেন। আ’লীগের উন্নয়ন জনড়ণের দ্বার গোড়ায় পৌঁছে দেয়ায় হচ্ছে তৃণমূল নেতৃবৃন্দের কাজ। ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন তারই একটা নজির স্থাপন করেছে। ইউনিয়নে মহিলা লীগের সম্মেলনের মধ্যে দিয়ে তৃণমূলের নেতৃত্বে বাড়ছে গতিশীলতা। ত্রি-বার্ষিক সম্মেলনে মহিলাদের উপস্থিতি প্রমান করে তারা কতটা শক্তিশালী। সম্মেলনের মধ্যে দিয়ে মহিলা লীগে নতুন নেতৃত্ব আসছে।

এই নেতৃত্বের মাধ্যমে আসন্ন নির্বাচন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করতে মহিলা লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সদস্য মাজেদুল ইসলাম সোহাগ, জাহাঙ্গীর আলম বাদশা, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাসআর মজনুর রহমান, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মাহাবুর রহমান মিঠু প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে নাঈমা বেগমকে সভাপতি, রিনা পারভীনকে সাধারণ সম্পাদক এবং কানিজ ফাতিমা তুলিকে সহ-সভাপতি করে যোগীপাড়া ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন।


আরোও অন্যান্য খবর
Paris