সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে আজ

Paris
Update : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস
ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন বাংলাদেশে। মিরপুরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের এই সিরিজ। মূলত বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করতেই এই সিরিজ খেলছে দুই দল। সিরিজ শুরুর এক দিন আগে গতকাল বুধবার মিরপুরে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক লোকি ফার্গুসন ও বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ সেপ্টেম্বর। মিরপুরে তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। এই সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। এই সিরিজে দুই দলের মূল খেলোয়াড়দের বেশির ভাগই বিশ্রামে থাকছেন। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এ ছাড়া সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও ফিরেছেন জাতীয় দলে। নিউজিল্যান্ড স্কোয়াড : লোকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, তাওহীদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।


আরোও অন্যান্য খবর
Paris