২৬ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

কালিগঞ্জ কাপ টুর্নামেন্টে জাহানারা জামান স্মৃতি একাডেমী চ্যাম্পিয়ন

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২০, ৪:০২ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
কালিগঞ্জ কাপ টুর্নামেন্টে জাহানারা জামান স্মৃতি একাডেমী চ্যাম্পিয়ন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : ঝিনাইদহে অনুষ্ঠিত কালিগঞ্জ কাপ ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীর জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমী দল। চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জনকারী জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমীর খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

গতকাল শনিবার দুপুরে সাক্ষাৎকালে মেয়রকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন তারা। এ সময় মেয়র চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানান। খেলোয়াড়বৃন্দ, জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমীর পরিচালক শামসুজ্জামান রতন, দলীয় কোচ মনিরুল ইসলাম, ম্যানেজার ববিন খান, জেলা ফুটবল রেফারি সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, রাসিকের ক্রীড়া কর্মকর্তা শ্যামল পারভেজ শিমুল এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় বাগেরহাট দিগন্ত প্রসারী ক্লাবকে ট্রাইবেকারে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জাহানারা জামান স্মৃতি ফুটবল একাডেমী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন