সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

ভারতের বিপক্ষে মুশফিকের খেলা হচ্ছে না

Paris
Update : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছিলেন মুশফিকুর রহিম। গত সোমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন। আজ বৃহস্পতিবার কলম্বোর উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল তার। কিন্তু ভারতের বিপক্ষে শেষ ম্যাচে মুশফিকের খেলা হচ্ছে না। কেননা বিসিবি তার ছুটি বাড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আগামীকাল শুক্রবার ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচটি মুশফিক খেলবেন না। কারণ বোর্ড তাকে নবজাতক সন্তান ও পরিবারের সঙ্গে থাকার জন্য ছুটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে। বিবৃতিতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘মুশফিক আমাদের জানিয়েছে, তার স্ত্রী এখনও সুস্থ হয়নি। এই সময়ে মুশফিককে স্ত্রীর পাশে এবং তাদের সন্তানদের সঙ্গে থাকতে হবে। আমরা তার পরিস্থিতি বুঝতে পেরেছি এবং তাকে (ভারত) ম্যাচটি না খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ গত মঙ্গলবার সুপার ফোরে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা বড় ব্যবধানে হেরেছে। এই হারেই এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে যাওয়ার যে শেষ সম্ভাবনাটুকু ছিল সেটি শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ হবে স্রেফ নিয়মরক্ষার। ফলে মুশফিককে এই ম্যাচটি খেলানোর প্রয়োজন বোধ করেনি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।


আরোও অন্যান্য খবর
Paris