সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

শচীনকে টপকে ১৩ হাজারে দ্রুততম কোহলি

Paris
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

আরা ডেস্ক :

শাহিন শাহ আফ্রিদির শর্ট অফ লেংথের ডেলিভারিটি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের দিকে ঠেলে দিয়ে দৌড়ে ২ রান নিলেন বিরাট কোহলি। তাতেই পৌঁছে গেলেন অভিজাত এক ক্লাবে। পঞ্চম ব্যাটার হিসেবে ওয়ানডে ইতিহাসে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন ভারতীয় এই ব্যাটার। শুধু তা-ই নয়, এই ক্লাবে বাকিদের চেয়ে দ্রুততম তিনি। ৩২১ ইনিংস খেলে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ১৩ হাজার রান করেছিলেন শচীন। কিন্তু তার চেয়ে ৫৪ ইনিংস কম খেলে রেকর্ডটি নিজের করে নেন কোহলি। ১৩ হাজার রান স্পর্শ করতে তার সময় লাগে ২৬৭ ইনিংস। এর আগে দ্রুততম ৮, ৯, ১০, ১১ ও ১২ হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি। আজকের ইনিংস শেষে ওয়ানডেতে ১৩ হাজার ২৪ রান করেছেন কোহলি। লঙ্কান কিংবদন্তি সনাত জয়সুরিয়াকে ছাড়িয়ে যেতে কেবল ৪০৬ রান দরকার।

পাকিস্তান যেন কোহলির কাছ থেকে সেরাটাই বের করে আনে। আজ যেমন খেললেন ৯৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১২২ রানের অসাধারণ এক ইনিংস। ১৩ হাজার রান ছোঁয়ার পরের বলেই ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি তুলে নেন ডানহাতি ব্যাটার। ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ছুঁতে শচীন থেকে আর দুটি সেঞ্চুরি দূরে আছেন তিনি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এটি কোহলির টানা চতুর্থ সেঞ্চুরি। নির্দিষ্ট কোনো ভেন্যুতে কোনো ব্যাটারের টানা সেঞ্চুরি করার রেকর্ড এটি। যদিও কোহলির সমান ৪ সেঞ্চুরি করে সেঞ্চুরিয়নে রেকর্ডটি আগে থেকেই দখলে রেখেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাশিম আমলা। তৃতীয় উইকেটে লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে আজ অবিচ্ছিন্ন ২৩৩ রানের জুটি গড়েছেন কোহলি। এশিয়া কাপের ইতিহাসে যা সর্বোচ্চ, এমনকি পাকিস্তানের বিপক্ষেও ভারতের সর্বোচ্চ জুটি।


আরোও অন্যান্য খবর
Paris