সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

দেশে ফিরলেন মুশফিক-সাকিব

Paris
Update : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস
বাংলাদেশের তারকা উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম যে এশিয়া কাপ থেকে দেশে ফিরবেন সেটা আগেই জানা ছিল। তার স্ত্রী সন্তানসম্ভবা। তাই সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই তিনি রোববার দেশে ফিরেছেন। তবে অবাক করা ব্যাপার হলো, মুশফিকের সঙ্গে দেশে ফিরেছেন অধিনায়ক সাকিব আল হাসান! যার দেশে ফেরার ব্যাপারে কোনো আলোচনাই ছিল না। বিসিবি সূত্রে জানা গেছে, দুজনই ১৩ সেপ্টেম্বর ফের শ্রীলঙ্কায় গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। ভারতের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর মাঠে নামবে বাংলাদেশ। যদিও শ্রীলঙ্কার কাছে গতকালের পরাজয়ে টাইগারদের ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেছে বললেই চলে। মুশফিকের দেশে ফেরার খবরটি আগেই গণমাধ্যমে এসেছিল। দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন ‘মি. ডিপেন্ডেবল’। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই মুশফিক দেশে ফেরার চিন্তা করছেন। অধিনায়ক সকিবের দেশে ফেরার খবরটি আচমকাই এসেছে। বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাকিব ব্যক্তিগত কাজে ছুটি নিয়ে দেশে ফিরেছেন। রাবীদ ইমামের ভাষায়, ‘আগামী তিনদিন (১০-১২ সেপ্টেম্বর পর্যন্ত) আমাদের কোনো কর্মকাণ্ড নেই। এরপর আবার অনুশীলন। এর মধ্যেই ফিরে আসার কথা সাকিব-মুশফিকের।’

 


আরোও অন্যান্য খবর
Paris