মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

গোলকিপারের মুখে মেরে নিষিদ্ধ রোনালদো

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস
ইউরো বাছাই পর্বের ম্যাচে দল জিতলেও নিষিদ্ধ হলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচেও শুরু থেকে মাঠে ছিলেন পর্তুগিজ মহাতারকা। নিজে গোল না পেলেও ব্রুনো ফার্নান্দেজের একমাত্র গোলে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলকিপারের মুখে বুট দিয়ে আঘাত করায় হলুদ কার্ড দেখেন রোনালদো। সেই সঙ্গে পান নিষেধাজ্ঞা! সৌদি ক্লাব আল নাসরের হয়ে এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন রোনালদো। সেই ছন্দ ধরে রেখেছিলেন জাতীয় দলেও। তার পরও হিতে বিপরীত হয়ে গেল। ম্যাচের ৬২তম মিনিটে ডান প্রান্ত দিয়ে আসা বল প্রথম চেষ্টায় ঠিকঠাক শট নিতে ব্যর্থ হন রোনালদো। দ্বিতীয় দফায় তিনি স্লাইড করে বল জালে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু বলে তো পায়ের সংযোগ হয়নি, বরং তার বুট গিয়ে লাগে প্রতিপক্ষ গোলকিপারের মুখে! সাথে সাথে স্লোভাকিয়ার খেলোয়াড়রা একজোট হয়ে প্রতিবাদ করেন। সিআর সেভেনকে হলুদ কার্ড দেখাতে দেরি করেননি রেফারি। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। এর আগে আইসল্যান্ডের বিপক্ষে পতুর্গালের হয়ে সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন রোনালদো। পরপর দুই ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় পরবর্তী ম্যাচে তিনি নিষিদ্ধ হয়ে গেলেন। তাই আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলা হবে না রোনালদোর। এই দলটির বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচে তিনি ১১ গোল করেছেন। তাই সিআরসেভেনের না থাকা লুক্সেমবার্গের জন্য স্বস্তির বটে।


আরোও অন্যান্য খবর
Paris