সোমবার

২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর শেরে বাংলা ছিলেন বাঙালি মুসলমানদের শিক্ষা-সামাজিক মুক্তির অগ্রদূত : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর নিকট থেকে পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক গ্রহণ করলেন রাসিক প্রশাসক দুই পা নেই, শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয় গাজায় ইঁদুরবাহী রোগে আক্রান্ত ১ লাখ ২৫ হাজারের বেশি মানুষ রাজশাহী নগরীতে ত্রাস সৃষ্টির দায়ে কিশোর গ্যাং এর ২ সদস্য গ্রেফতার

ভক্তদের ভালোবাসায় কৃতজ্ঞতা তামিমের

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস
বাংলাদেশের যেসব ক্রিকেটারদের বিশাল সংখ্যক ভক্তকূল আছে, তাদের অন্যতম তামিম ইকবাল খান। তার আচমকা অবসরের পর রাস্তায় নেমেছিলেন ভক্তরা। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তামিমের প্রত্যাবর্তনের ঘটনায় খুশির জোয়ার বয়ে যায়। শুক্রবার রাজধানীর মিরপুরে একটা শো রুম উদ্বোধনে গিয়ে বিপুল সংখ্যক ভক্তদের সাক্ষাত পান তামিম। সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে তো বটেই, অ ফেসবুকেও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন দেশের অন্যতম সেরা এই ব্যাটার। ফেসবুকে ভক্তদের একটা ভিডিও পোস্ট করে তামিম লিখেছেন, ‘নিজের চুক্তিবদ্ধ এন্ডোর্সমেন্টের বাইরে কোনো শপ বা প্রতিষ্ঠানের উদ্বোধনীতে সাধারণত খুব কমই যাই আমি। অনেকদিন পর একটি আউটলেটের সূচনাপর্বে গেলাম এবং দারুণ অভিভূত হলাম। এত এত মানুষ সেখানে ভিড় করেছেন, আমাকে একটু দেখতে, কথা বলতে, ছবি তুলতে এত মানুষের আগ্রহ। পরম আপনজনের মতোই আন্তরিকভাবে সবাই খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন, ইনজুরির অবস্থা জানতে চেয়েছেন, আমাকে শুভ কামনা জানিয়েছেন।’ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশসেরা ওপেনার আরও লিখেছেন, ‘সব মিলিয়ে আমি দারুণ আপ্লুত। মানুষের এই ভালোবাসা আমাকে প্রবলভাবে স্পর্শ করেছে এবং আরও একবার উপলব্ধি করেছি, ক্রিকেটার হিসেবে আমরা কতটা সৌভাগ্যবান। এভাবেই দলের পাশে থাকুন, ক্রিকেটারদের পাশে থাকুন। সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের প্রত্যাশা যেন পূরণ করতে পারি, এই দোয়া প্রার্থনা করছি।’


আরোও অন্যান্য খবর
Paris