মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

বাগমারায় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

Paris
Update : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

মচমইল থেকে সংবাদদাতা
রাজশাহীর বাগমারায় খুজিপুর-মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জনতা ক্লাবের আয়োজনে শুরু হয়েছে ফুটবল টুর্ণামেন্ট ২০২৩। শনিবার বিকেলে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি বলেন, ক্রীড়া যুব সমাজকে সুস্থ রাখে। তাদের মাঝ থেকে বিভেদ হিংসা প্রতিহিংসা দূর করে। সুস্থ ধারার সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার ভূমিকা অপরিসীম। বর্তমানে গ্রাম বাংলার অনেক খেলাধূলায় আজ বিলুপ্ত। তাই খেলাধূলার দিকে আমাদের ফিরে যেতে হবে। যুব সমাজের মাঝে খেলাধুলার চর্চা গড়ে উঠলে সমাজ থেকে অনেক অপকর্ম দূর হবে। তাই প্রতিটি এলাকায় খেলাধুলার ব্যবস্থা করতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, সদস্য হাচেন আলী, চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, কাচারী কোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর বানু। উক্ত টুর্ণামেন্টে উপজেলার ৮টি দল অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় বাগমারা ফুটবল দল ও নরদাশ ফুটবল দল অংশ গ্রহণ করেন। খেলায় ১-০ গোলে নরদাশ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাগমারা ফুটবল দল। রেফারী হিসেবে খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর। খেলায় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris