মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

লাহোরের অনার্স বোর্র্ডে নাম লিখলেন মিরাজ-শান্ত

Paris
Update : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

এফএনএস

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনার্স বোর্ডে নাম লিখলেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে দুজনই সেঞ্চুরি তুলেছেন। তাতে জায়গা করে নিয়েছেন সম্মানজনক ওই তালিকায়। পাঁচ বছর পর ওেয়ানডেতে ওপেনিংয়ে ব্যাটিং করার সুযোগ পান মিরাজ। ওপেনিংয়ে নেমেই ১১৯ বলে ১১২ রান করে রিটায়ার্ড হার্ট হন। ডানহাতি এই অলরাউন্ডারের পর সেঞ্চুরি করেছেন শান্তও। রান আউটের আগে ১০৫ বলে ১০৪ রান করেন বাঁহাতি এই ব্যাটার। তৃতীয় উইকেটে এই দুইজনের ১৯৪ রানের জুটির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ৩৩৪ রানের পাহাড় গড়ে। শেষমেষ ওই পাহাড়েই চাপা পড়ে আফগান ব্যাটিং লাইনআপ। শান্ত ও মিরাজেরটিসহ লাহোরে ওয়ানডেতে মোট সেঞ্চুরি ৪৩টি। বাংলাদেশি ব্যাটাররা করেছেন ৩ সেঞ্চুরি। মিরাজ-শান্তর আগে সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল। ২০০৮ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ১২৬ বলে ১০৯ রানের ইনিংস খেলেছিলেন আশরাফুল। ম্যাচ শেষে বাংলাদেশের দুই সেঞ্চুরিয়ান  লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডের সামনে ছবি তুলেছেন। আপতত মার্কার দিয়েই শান্ত ও মিরাজের অর্জন অনার্স বোর্ডে তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শান্ত ও  মিরাজের ছবি তুলে পিসিবি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশের সেঞ্চুরিয়ান মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত তাদের নাম লিখিয়েছেন গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডে।’ ছবিটি মিরাজ তার ফেসবুক পেজেও পোস্ট করেছেন। ছবিতে দেখা গেছে, মিরাজ নিজের নাম খুঁজছেন লাহোরের অনার্স বোর্ডে! পোস্টের নিচে মিরাজের অনন্য এই অর্জন নিয়ে ভক্তরা অনেক ইতিবাচক মন্তব্য করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris