২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দৈনিক আমাদের রাজশাহী’র এগারো বছর পূর্তি ও একযুগে পদার্পণ উদযাপন কল্পে সভা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১০:১১ পূর্বাহ্ণ | বিভাগ: lead, রাজশাহী
দৈনিক আমাদের রাজশাহী’র এগারো বছর পূর্তি ও একযুগে পদার্পণ উদযাপন কল্পে সভা
বিজ্ঞাপন

স্টাফ রির্পোটার : আগামী ২৩ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার রাজশাহী থেকে প্রকাশিত পাঠকনন্দিন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার এগারো বছর পূর্তি ও একযুগে পদার্পণ উপলক্ষে গতকাল বিকালে পত্রিকার কার্যালয়ে এক প্রস্তুতিসভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক আফজাল হোসেন। এগারো বছর পূর্তি ও বারো বছরের মাইলফলক স্পর্শ করার সেই চ্যালেঞ্জ, আনন্দ ও গৌরভকে সকল পাঠকের কাছে পৌছে দেবার অভিপ্রায় নিয়ে পত্রিকাটি বিশেষ ও আকর্ষণীয় একটি বর্ষপূর্তি সংখ্যা প্রকাশ করতে যাচ্ছে।

হাঁটি হাঁটি পা পা করে সুনাম ও সাহসীকতার সাথে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মধ্যদিয়ে এগারো বছর অতিক্রম করা ও একযুগের টাইমলাইনে পা রাখার জন্য পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আফজাল হোসেন পত্রিকার সকল সাংবাদিক ও স্টাফকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এবং সাহসীকতার সাথে দেশ ও দেশের মানুষের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার প্রতি সকলকে বিশেষ অনুরোধ করেন। সংবাদপত্র যেহেতু সমাজ ও দেশের দর্পন হিসেবে কাজ করে তাই, আমাদের রাজশাহী পত্রিকাটি যেনো সেই বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সামনের দিকে নিরঙ্কুশভাবে আরো অগ্রসর হতে পারে সে বিষয়টিকে আরো বেশি সমুন্নত ও নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান পত্রিকার সম্পাদক আফজাল হোসেন।

প্রকাশনার এগারো বছর অতিক্রম করা ও বারো বছরে পদার্পণ করার সফলতাকে আনন্দঘন ও অনাড়ম্বপূর্ণভাবে পালন করার কথা থাকলেও দেশের করোনা ক্লান্তিলগ্নে আগামী ২৩ ফেব্রুয়ারি পত্রিকার কার্যালয়ে বিশেষ এই দিবসটিকে স্বাস্থ্যবিধি মান্য সাপেক্ষে ছোট পরিসরে পালন করার সিদ্ধান্ত নেন পত্রিকা কর্তৃপক্ষ। এগারো বছর পূর্তি উপলক্ষ্যে আগামী পহেলা মার্চ থেকে প্রায় সপ্তাহব্যাপি পত্রিকার বিশেষ সংখ্যা প্রকাশ অব্যাহত থাকবে বলে সকলের সম্মতিতে উক্ত সভাতে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ সংখ্যাতে শুভেচ্ছা বিজ্ঞাপন ছাড়াও বিভিন্ন ধরনের লেখনি স্থান পাবে।

গতকালের প্রস্তুতিমূলক সভাতে পত্রিকার পক্ষ থেকে সকলকে মিষ্টিমুখ করান সম্পাদক আফজাল হোসেন। সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে গতকালের সভাতে আরো উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক সেখ জিয়াউল হক জিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার ইসমাইল হোসেন হুমায়ন, স্টাফ রিপোর্টার শাহানুর রহমান রানা, অফিস ব্যবস্থাপক ও বিজ্ঞাপন ম্যানেজার সোহাগ হোসেন, পত্রিকার ফটোসাংবাদিক সোগাগ আলী, আসাদুজ্জামান আসাদ, ফটোসাংবাদিক সোহরাব হোসেন সৌরভ ও শামিউল ইসলাম শামীম।

আরো উপস্থিত ছিলেন সার্কুলেশন ম্যানেজার ইমাম হোসেন, পবা প্রতিনিধি ইউসুফ আলী চৌধুরী, অনলাইন পোর্টালের দায়িত্বে থাকা সুব্রত দাস, কম্পিউটার অপারেটর আহমাদুল্লাহ, পেস্টার বিভাগের দায়িত্বে থাকা মাসুদ রানা ও সাব্বির। পত্রিকার অফিস এ্যাসাইনমেন্টের দায়িত্ব পালন করার জন্য অন্যান্য সাংবাদিক ও স্টাফরা গতকালের উক্ত সভাতে উপস্থিত হতে পারেনি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন