১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেসির স্ত্রীকে আলবা চুমু দিতে চেয়েছিল

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩, ৩:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর, খেলার ময়দান
মেসির স্ত্রীকে আলবা চুমু দিতে চেয়েছিল
বিজ্ঞাপন

এফএনএস
ফুটবল বিশ্ব এখন ‘চুমুকাণ্ডে’ মাতোয়ারা। নারীদের ফিফা বিশ্বকাপজয়ী ফুটবলার জেনি হেরমোসেকে ঠোঁটে চুমু দিয়েছেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস রুবিয়ালেস। এই ঘটনা শেষ হতে না হতেই নতুন আলোচনায় এসেছে নতুন ‘চুমুকাণ্ড’। লিওনেল মেসির বার্সেলোনা ও বর্তমান ক্লাব ইন্টার মায়ামির সতীর্থ জর্ডি আলবা মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জেকে প্রায় চুমু দিয়েই ফেলছিলেন। রোববার ভোরে মেসি ও আলবার মেজর লিগ সকারে অভিষেক হয়েছে। এই দিন ম্যাচে মেসি দারুণ এক গোল করেছেন। ২-০ গোলে জয় পেয়েছে তার দল মায়ামি। ওই ম্যাচের পর অন্য দিনের মতো সন্তানদের নিয়ে মাঠে ঢুকে পড়েন মেসির স্ত্রী রোকুজ্জে। পশ্চিমা বিশ্বের স্বভাবসুলভ সৌজন্য বিনিময় করতে আলবাকে আলিঙ্গন করতে হাত বাড়িয়ে এগিয়ে যান রোকুজ্জে। আলবাও এগিয়ে আসেন। এবং আলিঙ্গনের পূর্বে রোকুজ্জেকে চুমু খাওয়ার জন্য নিজেকে এগিয়ে নেন। কিন্তু রোকুজ্জে সরে আসায় ওই ভুল ভাঙে আলবার। আলবার এমন কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেশ ছড়িয়ে পড়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন