মঙ্গলবার

২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
প্রবাসীর রেমিট্যান্স দেশের অন্যতম আয় হলেও জনশক্তি রপ্তানিতে ধস রাজশাহী থেকে ঢাকা-চট্টগ্রামে পশু নিতে পথে পথে দিতে হচ্ছে চাঁদা ভুয়া দলিলে অতিরিক্ত সম্পত্তি নামজারী মামলায় দলিল লেখক-শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ পরিচ্ছন্নতাকর্মী টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০ জন মান্দার, পরিবারে শোকের মাতম রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক হিসাব বিভাগে হস্তান্তর রাজশাহী বিসিক-১ বিসিক-২ এর অচলবস্থা কাটিয়ে উঠতে উদ্যোগ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আত্মশুদ্ধির নতুন অধ্যায় চামড়া সিন্ডিকেট-কোরবানীর পশু নিয়ে চাঁদাবাজি দেখতে চাই না : এমপি মিলন রামিসা হত্যার বিচার হবে এক মাসের মধ্যে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজের জন্মদিনে ছেলে সন্তানের বাবা হলেন শান্ত

Paris
Update : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

এফএনএস : ছেলে সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। শুক্রবার সকালে শান্ত-রত্না দম্পতির কোলজুড়ে এসেছে তাদের প্রথম সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার এই ব্যাটার। উল্লেখ্য, ১৯৯৮ সালের এই দিনেই (২৫ আগস্ট) জন্ম হয়েছিল শান্তরও। নিজের জন্মদিনে সন্তান জন্ম হওয়ার সুখবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন শান্ত। এ ছাড়া মা ও বাচ্চা সুস্থ আছে বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি শান্তর বাবা হতে যাওয়ার বিষয়টি প্রকাশ প্রকাশ করেছিলেন এসেছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে বেবি শাওয়ারের কিছু ছবি ভেসে বেড়াতে দেখা যায়। ছবিতে শান্ত-রত্না জুটির পাশাপাশি দেখা যায় জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটারের স্ত্রীকেও। এদের মাঝে ছিলেন তাইজুল, মিরাজ, সাদমান ও আফিফ পত্নীরা।


আরোও অন্যান্য খবর
Paris